বাংলাদেশ
মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

করোনার ভাইরাসের সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশ দিলো সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।



