বাংলাদেশ

‘জাওয়াদে’র প্রভাবে টানা বৃষ্টিতে ভোগান্তিতে মানুষ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি ছিলো। কিন্তু রাত থেকে শুরু হয় ভারি বৃষ্টি। সোমবার (৬ ডিসেম্বর) সকালে তাই অফিসগামী মানুষরা মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button