বাংলাদেশ
১ সপ্তাহের জন্য স্থগিত করা হলো বেসরকারি শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের আদালতের আদেশ অনুসারে নিয়োগে সাত দিনের মধ্যে সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই সাত দিন এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ এনটিআরসিএর জারি করা তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত থাকবে।
এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



