বিশ্ব

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণে বহু হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।

রবিবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তালেবান সরকার। খবর: আল জাজিরা

তালেবান মুখপাত্র জানিয়েছেন, কাবুলের ঈদ গাহ মসজিদের গেটের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button