স্পোর্টেইনমেন্ট
রোনাল্ডোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদো’র কারণে লিগের ফেভারিট ও শীর্ষ দল হয়ে উঠেছে সৌদি ক্লাব আল নাসর।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে সিআরসেভেনের হ্যাটট্রিকেই শীর্ষে উঠেছে আল নাসর।
সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসরে। ম্যাচের সব গোলই এসেছে রোনাল্ডোর পা থেকে। এ জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।
এর আগে ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো। সেই ম্যাচে অল ওয়েদারের বিরুদ্ধে চারটি গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।



