বাংলাদেশ
আমরা বেপরোয়া হয়ে চলছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন করোনার সেকেন্ড ওয়েব আসতেছে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানছি না, একটু বেপরোয়া হয়ে চলছি, মাস্ক ব্যবহার করছি না!
রোববার, বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আপনারা দেখছেন ইউরোপ, আমেরিকা এবং ভারতে সেকেন্ড ওয়েব কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিছুটা সংক্রমণ বৃদ্ধি দেখছি, মৃত্যুহারও বৃদ্ধি দেখছি ১০-১২ দিন ধরে।
মন্ত্রী বলেন, আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছি। আমাদের শীতকালে অনেক অনুষ্ঠান হয়। আপনারা জানেন, মানুষ পিকনিকে যায়, সমুদ্রের পাড়ে যায়। কিছুদিন আগে দেখছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে লাখ মানুষ ঘোরাফেরা করছে- সেখানেই সংক্রমিত হচ্ছে।



