অন্য খবর
ঈদে ছোট ছেলেকে নিয়ে ভক্তদের সামনে শাহরুখ

ঈদুল ফিতরের মতো বছরের দ্বিতীয় ঈদেও মান্নাতের বারান্দায় এসে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলিউড তারকা শাহরুখ খান।
এদিন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় তারকাকে দেখতে মান্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। নিরাশ করেন নি কিং খানও।
রবিবার ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে মান্নাতের বারান্দায় আসলেন শাহরুখ। ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন।
ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে ছিল রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারেন তিনি। এসময় বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করে খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের সেই ছবিগুলো।



