বাংলাদেশ

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ

দেশে প্রথম করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রন্ত দুই নারী ক্রিকেটার এখন পুরোপুরি সুস্থ রয়েছেন।

রোববার ১৯ ডিসেম্বর, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম এই খবর জানান।

তিনি বলেন, আক্রান্ত দুই নারী ক্রিকেটার বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। তাদের কোয়ারেন্টাইন এখন প্রায় শেষের দিকে। করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলেই তারা বাসায় ফিরে যেতে পারবে।

জিম্বাবুয়ে থেকে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করে দেশে ফেরার পর দুই নারী ক্রিকেটারের শরীরে করোনা ধরা পড়ে। এরপর বিশদ পরীক্ষা শেষে গত ১১ ডিসেম্বর জানা যায় তারা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। তারপর থেকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল।

Related Articles

Leave a Reply

Back to top button