যশের সঙ্গে প্রেমের বিষয় স্বীকার করলেন নুসরাত!

কলকাতার অভিনেতা যশ দাশগুপ্তরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন নুসরাত!
একটি ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে নুসরাতকে টলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীদের তালিকায় তৃতীয় স্থানে রেখেছে। একইসঙ্গে নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় ‘ডেটিং যশ’ অর্থাৎ যশের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছে।
নুসরাত প্রতিবেদনটির স্ক্রিনশট শেয়ার করে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। আর তাতেই নায়িকা প্রেমের বিষয়টি কি স্বীকার করলেন, তা নিয়ে আলোচনা তৈরি হয়ে গিয়েছে।
দুই বছর আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। বিয়ের এক বছর পর আচমকাই ছন্দপতন ঘটে রূপকথার প্রেমকাহিনিতে।
এরপরই যশের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত বছর থেকেই তাকে নুসরাতের সঙ্গে নানা স্থানে ঘুরতে এবং অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়।



