আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়: শেখ হাসিনা

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা বড় সুযোগ। দেশের মানুষের কল্যাণে কাজ করার একটা সুযোগ, যা আমি পেয়েছি।
রোববার (২১ জানুয়ারি) ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘‘৭ জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আবার আমাদেরকে জয়ী করায়, তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এজন্য বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই।’’



