বাংলাদেশ

কৃষি জমিতে শিল্পকারখানা স্থাপন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষি জমি কিংবা বসতবাড়িতে শিল্পকারখানা স্থাপন না করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান এ তথ্য জানিয়ে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আপনারা ব্যবসা করতে চান বা শিল্পকারখানা করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্পকারখানা স্থাপন করবেন কেন?’

‘আমরা উৎসাহ দেবো, আপনারা শিল্প এলাকায় এসে শিল্পকারখানা স্থাপন করেন। সেখানে আপনারা অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। গ্যাস, রাস্তা, ব্যাংক সব পাবেন’- সভায় প্রধানমন্ত্রী এসব কথাও বলেন বলে জানান এম এ মান্নান।

সরকারপ্রধানের অন্যান্য নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এ-ও বলেছেন, ‘শুধু মেডিকেল বর্জ্যেই নয়, সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাস, নৌ, বিমানসহ যেকোনও স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী ।’

Related Articles

Leave a Reply

Back to top button