অন্য খবর

সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না : অপু

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি ঢালিউড কুইন অপু বিশ্বাস।
কিন্তু হঠাৎ সিঁথিতে সিঁদুর নিয়ে পোস্ট দেয়া কিছু ছবি দেখে গুঞ্জণ উঠেছে , নতুন বিয়ে করেছেন অপু।
সম্প্রতি দুর্গাপূজা উদযাপন করতে কলকাতায় গিয়েছিলেন নায়িকা অপু। সেখানে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। লাল সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর নিয়ে দুর্গাকে বরণ করেছেন। এমনকি সিঁদুর খেলাও করেছেন। সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছেন। তারপর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন দেশের একসময়ের জনপ্রিয় এ নায়িকা।
এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অপু। ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’

Related Articles

Leave a Reply

Back to top button