স্পোর্টেইনমেন্ট

ওয়ানডে সুপার লিগের চারে বাংলাদেশ

সফরকারী শ্রীলংকাকে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে হারিয়েছে টাইগাররা। আর এর সাথেই ১০ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগে চার নম্বরে উঠে গেল বাংলাদেশ।

আইসিসির ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত সবার উপরে আছে ১৯’ বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড। ৯ ম্যাচে ৪ জয় আর ৫ হারে ৪০ পয়েন্ট। ছয় ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ২য় ও ৩য় স্থানে আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে চারে বাংলাদেশ। চার ম্যাচে চার হারে সবার শেষে নিচে আছে শ্রীলংকা।

রোববার সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে তিন ফিফটিতে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুশফিকুর রহিম।

সপ্তম উইকেটে দাসুন শানাকার সঙ্গে ৪৭ রানের জুটির পর ইসুরু উদানাকে সঙ্গে নিয়ে ৫৯ বলে গড়েন ৬২ রানের জুটি। এই জুটিতে ভাঙন ধরায় সাইফুদ্দিন। ৬০ বলে তিন চার ও ৫টি ছক্কায় ৭৪ রান করে হাসারাঙ্গা ক্যাচ দেন আফিফকে। আর শেষে চামিরাকে ফিরিয়ে জয়ের হাতে নেন মোস্তাফিজ।

Related Articles

Leave a Reply

Back to top button