বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তার জানাজায় হাজার হাজার মানুষ

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশের সব জায়গায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এমনকি নামাজও ঘরে পড়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ধর্মীয় জমায়েতও- নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু সেই নিষেধাজ্ঞা অমাণ্য করে, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার জানাযায় হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, শনিবার সকালে স্থানীয় একজন জনপ্রিয় ইসলামিক বক্তা যোবায়ের আহমেদ আনসারীর জানাজার সময় ঐ জনসমাগম হয়।

শাহাদাত হোসেন বলেন, “তিনি এখানে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। গতকাল (শুক্রবার) ঢাকায় মারা যাওয়ার পর রাতে তার মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়।”

 

Related Articles

Leave a Reply

Back to top button