ভূরাজনীতি

হেফাজত আহ্বায়ক বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে, চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জাড়িত থাকার অভিযোগে দুটি মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা তিনটি হলেও আজ সোমবার (২৬ এপ্রিল) তা প্রকাশ হয়েছে।

ওই ঘটনায় হওয়া দুটিসহ মোট তিন মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমিরসহ তিন হাজার জন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করে বলেন, জড়িত আসামিদের পরিচয় শনাক্ত করতে সময় লাগেছে।

Related Articles

Leave a Reply

Back to top button