বাংলাদেশবিশ্ব

ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফেরদৌসী কাদরী

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, র‌্যামন ম্যাগসেসে-২০২১ পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) এশিয়ার নোবেল হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়। ২০২১ সালে এ পুরস্কারের জন্য মোট তিনজনের নাম ঘোষণা করা হয়েছে।

ড. ফেরদৌসী কাদরী ছাড়া বাকি দুইজন হচ্ছেন পাকিস্তানের মুহাম্মাদ আমজাদ সাকিব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মানচি।

ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি)-এর একজন সিনিয়র বিজ্ঞানী। লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য টিকা আবিষ্কারে তার ভূমিকা রয়েছে।

র‌্যামন ম্যাগসেসের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭০ বছরের ফেরদৌসী কাদরীর জন্ম বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে। চিকিৎসা গবেষণায় বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নেওয়া এই বিজ্ঞানী জৈব রসায়নে ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ১৯৮৮ সালে আইসিডিডিআর,বি-তে যোগ দেন। সেখানে তিনি সংক্রামক রোগ, ইমিউনোলজি, ভ্যাকসিন ডেভেলপমেন্ট এবং ক্লিনিকাল ট্রায়ালে মনোনিবেশ করেন।

মুহাম্মদ আমজাদ সাকিব পাকিস্তানের একটি বৃহৎ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দেশটিতে দারিদ্র বিমোচনে ভূমিকা রেখেছেন। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্ত্যুচুত শরণার্থীদের জীবন পুনর্গঠনে নিজের কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছেন স্টিভেন মানচি।

 

Related Articles

Leave a Reply

Back to top button