বিশ্ব

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

দক্ষিণ আফ্রিকায় গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছর বয়সী এক নারী একসঙ্গে সাতটি ছেলে ও তিনটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। বিশ্বে একসঙ্গে দশ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম।

গত সোমবার রাতে দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ওই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন।

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি স্থানীয় গণমাধ্যমকে জানান, হাসপাতালের চিকিৎসকরা আগে থেকেই নিশ্চিত ছিলেন, গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে।

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

গোসিয়া বলেন, ‘প্রথমদিকে চিকিৎসকরা জমজ সন্তান বলছিলেন। কিন্তু দশটি সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি কেবল ইশ্বরের কাছে প্রার্থনা করি, যেন আমার সব সন্তান সুস্থ থাকে। আমি ও আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই।’

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

গর্ভধারণের প্রথম দিক থেকেই প্রিটোরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন গোসিয়াম। এদিন বিকেলে হঠাৎ ব্যাথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অবস্থা বুঝতে পেরে সিজারের মাধ্যমে একে একে তার দশটি সন্তান প্রসব করান।

দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে তার পেট থেকে একে একে ১০টি বাচ্চা বের করে আনা হয়। তাদের মধ্যে সাতজন ছেলে ও তিনজন মেয়ে। এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়া।

উল্লেখ্য, এর আগে গত মাসে মালির মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী মরক্কোর হাসপাতালে একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button