বাংলাদেশ

উপনির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দলীয় নেতাদের আসন্ন উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বুধবার (২ সেপ্টেম্বর)  তার সরকারি বাসভবন গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিয়ে এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা থাকায় সবখানে আওয়ামী লীগের বিপুল ভোট রয়েছে। তবু, আসন্ন উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।’

তৃণমূলের আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করত  প্রেসিডিয়াম, কার্যনির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনসমূহের সভা করা হবে বলেও জানান তিনি।

তিনি দলের নেতৃবৃন্দ, বিশেষত সম্পাদকদের তাদের নিজ নিজ বিষয় যেসব বিষয়ে সরকার দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তা নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি দলের নেতাদের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং অর্থনৈতিক নীতির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য সরকার যে সব পদক্ষেপ নিয়েছে তা ভালোভাবে পাঠ করার এবং বিভিন্ন বিষয় ভিত্তিক সভা-সেমিনারে তা আলোচনা করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button