স্পোর্টেইনমেন্ট

বিশাল জয়ে পিএনজিকে হারিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

 

বাংলাদেশের দেয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে, ৯৭ রানেই পাপুয়া নিউগিনি অলআউট হয়ে যায়।

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে পাপুয়া নিউগিনি। তবে তৃতীয় ওভারে লেগা সিয়াকাকে এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন সাইফউদ্দিন। ব্যক্তিগত ৫ রান করে সাঝঘরে ফিরেন পিএনজির এই ওপেনার। পরের ওভারে আসাদ ভালাকে ফেরান তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন পিএনজি অধিনায়ক।

 

পঞ্চম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নিয়ে পিএনজিকে কোণঠাসা করে দেন সাকিব আল হাসান। প্রথম বলে চার্লস আমিনিকে ফেরানোর পর চতুর্থ বলে সিমন আতাইকে ফেরান দেশসেরা এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিং করা সাকিব নিজের তৃতীয় ওভারে সেসে বাউকে শিকার করে তুলে নেন তৃতীয় উইকেট। ৭ রান করে সাঝঘরে ফেরেন পিএনজির এই ব্যাটার।

আজ ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে ৪৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ৪ উইকেট। শুধু উইকেট নেয়াই নয়, রান দেয়ার বিষয়েও সবচেয়ে কৃপণও ছিলেন তিনি। তার ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ৯ রান।

এদিন দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদ। একটি উইকেট তুলেছেন শেখ মাহাদী হাসান।

টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button