বিশ্ব

আবারও লকডাউন জারি করলো ফ্রান্স সরকার

করোনা পরিস্থিতি মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে আবারো টানা এক মাসের লকডাউন জারি করেছে ফ্রান্স সরকার। খবর: বিবিসি।

শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে রাজধানীর প্যারিস ছাড়াও দেশটির ১৫টি এলাকা লকডাউনের আওতায় রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স বলেছেন, এবারে লকডাউনে আগের মতো এতটা কড়াকড়ি থাকবে না। নাগরিকরা ঘরের বাইরে শরীরচর্চায় বের হতে পারবেন।

গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে একদিনে ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু প্যারিসেই ১২০০ করোনা রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরেন জানিয়েছেন, প্যারিসে বর্তমান আইসিইউ রোগীর সংখ্যা গত বছরের নভেম্বরের দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ অবস্থার চেয়ে বেশি।

এখন পর্যন্ত ফ্রান্সে ৪১ লাখ ৮১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯১ হাজারের বেশি মানুষ।

সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে নতুন লকডাউনের নিয়ম অনুযায়ী, নিত্যপ্রয়োজনী ছাড়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ করা যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button