মা হলেন ভারতী সিং

ছেলে সন্তানের মা হলেন ভারতের কমেডি কুইন খ্যাত ভারতী সিং।
রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায়, ভারতীর স্বামী হর্ষ লাম্বাচিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ সুখবরটি জানিয়েছেন।
ছবি পোস্ট করার পর, ইতিমধ্যেই তারকা বন্ধুরাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন, অনিতা হাসানন্দানি যিনিও সদ্য মা হয়েছেন লিখেছেন, “ইয়ায়ি অভিনন্দন”, অর্জুন বিজলানি লিখেছেন, “অভিনন্দন” গায়িকা নেহা কক্কর লিখেছেন, “দারুণ.. অভিনন্দন!!” অমৃতা খানভিলকর লিখেছিলেন, “ওহহহহ মায়ি গড, অনেক অনেক অভিনন্দন”
সেই সঙ্গে জানান, তাদের ছেলে হয়েছে। তবে সন্তানের ছবি এখনই প্রকাশ করেননি।
গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন।
হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনার কাজ করছেন।
উল্লেখ্য, ভারতী সিং বিভিন্ন কমেডি অনুষ্ঠানে নিজের প্রতিভার জানান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে হর্ষ একজন উপস্থাপক। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।


