স্পোর্টেইনমেন্ট

কলকাতার আরেক ক্রিকেটার করোনায় আক্রান্ত

কলকাতা নাইট রাইডার্সের আরেকজন তারকা ক্রিকেটার টিম সেইফার্ট করোনা পজিটিভ হয়েছেন। ফলে নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটারদের বিশেষ ফ্লাইটে ফেরা হলেও, তিনি এখনই ফিরতে পারবেন না।

এরই মধ্যে কলকাতায় খেলা বাংলাদেশি তারকা সাকিব আল হাসান দেশে ফিরেছেন। তিনি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছেন। দেশে ফেরার আগেও করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব। সৌভাগ্যবশত খারাপ সংবাদ আসেনি।

তবে, সাকিবের দল কলকাতা শিবিরের কয়েকজন আক্রান্ত হয়েছেন। ওই দল থেকেই প্রথম করোনার খবর আসে। কলকাতার দুই ক্রিকেটার বরুণ ও সন্দীপের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এবার পজিটিভ হলেন আরেক তারকা ক্রিকেটার।

দেশের বিমানে ওঠার আগে দুবার পিসিআর পরীক্ষায় পজিটিভ আসে সেইফার্টের। তাঁর হালকা কিছু লক্ষণ আছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আপাতত আহমেদাবাদে আইসোলেশনে থাকবেন সাইফার্ট।

Related Articles

Leave a Reply

Back to top button