বিশ্ব

আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা

মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তানে ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) কাবুলের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি স্থানে এই ড্রোন হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, তাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে কোনও সাধারণ নাগরিকের মৃত্যুর তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এরপর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার নেপথ্যের লোকজনকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

কাবুলের ওই জোড়া বিস্ফোরণের ঘটনায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button