শেষ কার্যদিবসে সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর একঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৩৩ ও ১৭১৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৬৫টির এবং অপরির্বতিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার।
বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-প্যারামাউন্ট টেক্সটাইল, নিটোল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আমান ফিড, অ্যাসোসিয়েড অক্সিজেন, ন্যাশনাল ফিড, প্রগতি ইন্স্যুরেন্স, কাসেম ইন্ডাস্ট্রি ও লার্ফাজহোলসিম।



