অন্য খবর

করোনা আক্রান্ত ডা. মাসুদকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদ আহমেদকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে।

গতকাল রাত ৯টা ২০ মিনিটে ডা. মাসুদকে নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। রাত ১০টা ১০ মিনিটে এটি ঢাকায় অবতরণ করে। পরে ডা. মাসুদকে করোনার রোগীদের জন্য ডেডিকেটেড ওই হাসপাতালে নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button