বাংলাদেশ

আজ জাতীয় ভোটার দিবস

আজ ( ২ মার্চ ) বুধবার জাতীয় ভোটার দিবস। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে দেশে চতুর্থ বারের মতো পালিত হবে দিবসটি । এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‌্যালি বের হয়েছে।

পরে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আউয়াল কমিশন নিয়োগ পাওয়ার পর এটা তাদের প্রথম অনুষ্ঠান। সেখানে সব কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button