অন্য খবর
আজ ছায়ানটে অনুষ্ঠিত হবে পঞ্চলিপিকা

সংগীত, নৃত্য, আবৃত্তি আর বাদ্যযন্ত্রের সমন্বয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বিশেষ আয়োজন ‘পঞ্চলিপিকা’ অনুষ্ঠিত হবে।
ক্রিয়েটিভ ঢাকা আয়োজিত রবীন্দ্র গীতিকা ও লিপিকা অবলম্বনে বিশেষ এই অনুষ্ঠানে পারফর্ম করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসির উদ্দিন, তানভীরা আশরাফ শ্যামা, জাকির হোসেন তপন ও উপমা।
তরুণ নৃত্যশিল্পী উপমা এ ধরনের অনুষ্ঠানে এবারই প্রথম নাচবেন। একই সঙ্গে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, আবৃত্তি হবে।
আয়োজকরা জানিয়েছেন, ২০০ টাকা দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শক। তার জন্য বিকাশে [০১৭১৩৩৩৯৬৯৫] টাকা পাঠিয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন, কিংবা ওয়েবসাইট থেকেও অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই অনলাইন ও আজকের পত্রিকা।



