ভূরাজনীতি
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজ উদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য করা হয়েছে।
আজ শনিবার, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষে সংগঠনটির নব নির্বাচিত নেতাদের নাম ঘোষণাকালে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময়, ওবায়দুল কাদের আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করেন।
মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তার জায়গায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।



