বিশ্ব

অস্ট্রেলিয়ার সংসদের যৌন হয়রানির ঘটনায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার সংসদের বিভিন্ন দপ্তরে যৌন হয়রানির ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রায় এক বছর আগে প্রথম ধর্ষণের অভিযোগ এনেছিলেন সংসদের কর্মী ব্রিটনি হিগিনস।

তার দেখাদেখি আরও কয়েকজন নারী কর্মী যৌন হয়রানি ও কর্মক্ষেত্রে তাদের বিব্রত করার অভিযোগ আনেন। এ নিয়ে দীর্ঘ রাজনৈতিক ‘চাপান-উতোর’ শুরু হয় দেশটিতে। চাপে পড়ে একাধিক তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী মরিসন।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সংসদে দাঁড়িয়েই ব্রিটনির কাছে সবার হয়ে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, যৌন হয়রানির শিকার হওয়া অন্য নারীদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

স্কট মরিসন বলেন, মিস হিগিনসের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এখানে তার যা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তা ভাবা যায় না। সেই সঙ্গে আমি ক্ষমাপ্রার্থী তাদের কাছেও যারা আগে এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন।

সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মরিসন কার্যত মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার রাজনীতিতে এ ধরনের ঘটনা নতুন নয়।

Related Articles

Leave a Reply

Back to top button