অন্য খবর

অস্কারজয়ী নির্মাতা জারিতস্কি’র হৃদরোগে মৃত্যু

চলে গেলেন অস্কারজয়ী প্রবীণ চলচ্চিত্র নির্মাতা জন জারিতস্কি। খবর: টাইমস অব ইন্ডিয়া

জারিতস্কি ৩০ মার্চ কানাডার ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

১৯৮৩ সালে তার নির্মিত ডকুমেন্টারি ফিচার ‘জাস্ট আদার মিসিং কিড’-এর জন্য তিনি অস্কার পুরস্কার লাভ করেন।

৪০ বছরের কর্মজীবনে, জারিতস্কি ১৯৫০ এর দশকের শেষের দিকে ইউরোপে প্রবর্তিত কুখ্যাত ওষুধ থ্যালিডোমাইডের উপর একটি ডকুমেন্টারি ট্রিলজিও পরিচালনা করেছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button