বিশ্ব

যুক্তরাষ্ট্রে জনসনের টিকা ব্যবহার স্থগিত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনার টিকা দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনায় এর ব্যবহারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। খবর দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েও এমন ঘটনায় বিশ্বের অনেক দেশ ওই টিকা ব্যবহারে স্থগিতাদেশ জারি করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, জনসনের উদ্ভাবিত করোনার এই টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ছয় জনের দেহে রক্ত জমাট বাঁধার মতো গুরুতর ঘটনা ঘটেছে। তারা এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ‘ব্যাপক সাবধানতার অংশ হিসেবে’ জনসনের টিকা ব্যবহারে এই স্থগিতাদেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই টিকার ৬৮ লাখ ডোজ মানুষকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এ নিয়ে বেশ কয়েকটি টুইট করে এফডিএ জানিয়েছে, টিকা নিয়ে যে ছয় জনের বিরল ও রক্ত জমাট বাঁধার মতো গুরুতর প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পর্যালোচনা করে দেখছে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button