বাংলাদেশ
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
শফিকুল ইসলাম বলেন, আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।
সেসঙ্গে ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিজপোজাল ইউনিট, ডিবি, র্যাব ও সোয়াটের টিম থাকবে বলেও জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।



